ঝিনাইদহ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদাহ জেলার চাঁনপাড়া থেকে বিপুল পরিমাণ মানব মাদকদ্রব্য উদ্ধার করছেন পুলিশ।..
Eidok-এ শেয়ার
ঝিনাইদহ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মো:বোরহান কবির,  ঝিনাইদহ।

ঝিনাইদহ  সদর উপজেলার চানপাড়ার এক ভাড়া বাসা থেকে বিপুলপরিমাণ গাঁজা ও ইয়াবা  উদ্ধার করেছে ঝিনাইদহ সদর থানার পুলিশ প্রশাসন।

আজ থেকে ঘটনার আনুমানিক ১৪ দিন আগে বাসাটি ভাড়া নেয় তারেক নামের এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রী। মাদকদ্রব্য উদ্ধারের সময় উপস্থিত থাকা তার স্ত্রী তারেকের বাড়ি শৈলকূপা উপজেলার দুধসর গ্রামে বলে জানায়। তারেক ও তার স্ত্রী বাসাটি ভাড়া নেয়ার পর থেকেই গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিল বলে তথ্য পাওয়া যায়।

এলাকাবাসীর গুঞ্জন ও সচেতন অনুসন্ধানে তারেক ও তার স্ত্রীর মাদক ব্যবসা জন সম্মুখে আসলে, স্থানীয়রা বিষয়টি ঝিনাইদহ জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলনকে জানায়। তারই প্রেক্ষিতে সাজ্জাদুল হক মিলন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্লাবনকে ঘটনাস্থলে পাঠান।

এসময় তারেক হারুন অর রশিদ প্লাবন ও সাধারণ জনগণের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ, জেলা যুবদলের সাজ্জাদুল হক মিলন বিষয়টি স্থানীয় পুলিশ কে অবগত করেন। ঝিনাইদহ সদর থানার এস আই রোকনুজ্জামান ঘটনাস্থলে এসে প্রায় ০১ কেজি গাজা ও ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।

Komentari 0

Nema komentara

povezani članci

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Zločin সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 38 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Zločin মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Zločin গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Zločin নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Zločin দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Zločin দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Zločin সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views