শ্রীমঙ্গলে রেলওয়ের জমি উদ্ধার,৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

Bangladesh Railway conducted a major eviction drive at Satgaon Railway Station, demolishing over 300 illegal structures and reclaiming 5 acres of land.
Eidok-এ শেয়ার
শ্রীমঙ্গলে রেলওয়ের জমি উদ্ধার,৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে রেলওয়ের জমিতে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ দোকান ও বসতবাড়ি বুলডোজার দিয়ে উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। এতে প্রায় ৫ একর জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদ।

অভিযানে সেনাবাহিনী,রেলওয়ে,জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও যৌথবাহিনী অংশ নেয়। এ সময় রেলওয়ে কলোনী,সাতগাঁও বাজার,আমরাইল ছড়া চা বাগান রোড ও সিন্দুরখান রোডের অবৈধ স্থাপনাগুলো বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ জানান,সারাদিনের অভিযানে প্রায় ৫ একর জমি উদ্ধার হয়েছে এবং সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনে অবৈধ দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 42 ভিউ