বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা | আই নিউজ বিডি

বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা

উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় ও আলোচনা সভা চলাকালীন সময়ের ছবি
Eidok-এ শেয়ার
বালিয়াডাঙ্গীতে জিংক ধান সম্প্রসারণে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত
মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
 
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্টপ্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের আয়োজনে জিংক ধান সম্প্রসারণে করণীয়, নীতি নির্ধারণ ও প্রকল্পের অংশীদারগণদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
‎মঙ্গলবার (১২ই আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলার আরএমও (RMO) ডাঃ আহাদুজ্জামান সজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজদা-ই জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার, হারভেস্টপ্লাস এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মজিবর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ শাহিনুল কবির, রিসার্চ এ্যাসোসিয়েট (আরডিআরএস)'র পল্লব গোসামী, টেকনিক্যাল অফিসার (আরডিআরএস)'র রবিউল ইসলাম, রিঅ্যাক্ট-ইন প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবির প্রমুখ।সভায় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার, স্কুল কলেজের শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক ব্যবসায়ীসহ ৪৫ জন উপস্থিত ছিলেন।
 
‎এ মতবিনিময় ও আলোচনা সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়।
 
‎অংশগ্রহণকারীরা আলোচনায় স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং জিংক ধান ও গম কে মানুষের হাতের নাগালে পৌঁছাতে এই বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে সকল কর্মকর্তারা নিজ নিজ সেক্টরের মাধ্যমে কাজ করে যাবেন মর্মে দৃঢ়তা প্রকাশ করেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ