বোয়ালমারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বোয়ালমারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

News Desk  avatar   
News Desk
বোয়ালমারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
বোয়ালমারীতে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
ছবি: সংগৃহীত
মোহাম্মাদ ইমরান, বোয়ালমারী (ফরিদপুর):

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকচাপায় সাহিদ শেখ (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে। মঙ্গলবার (১২ আগষ্ট) রাত দেড়টার দিকে মাইঝকান্দী–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পরিবার সূত্রে জানা যায়, রাতের আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এ সময় গ্যাস সিলিন্ডারবোঝাই একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে সঙ্গে থাকা তুহিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

 

প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান, “দুইটি ট্রাক পাশাপাশি আসছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সাহিদ ভাইকে চাপা দেয়। তার কোমরের ওপর দিয়ে চাকা চলে যায়, সঙ্গে সঙ্গেই তিনি মারা যান।”

Geen reacties gevonden


News Card Generator