মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো বাক প্রতিবন্ধীর মরদেহ | আই নিউজ বিডি

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো বাক প্রতিবন্ধীর মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের ১২ দিন পর এক বাক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে।..
Eidok-এ শেয়ার
মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেতে মিললো  বাক প্রতিবন্ধীর মরদেহ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকাল ৯টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পশ্চিম চকের হান্দার বাড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল আউয়াল (৫৪) ওই গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাক প্রতিবন্ধী রবিউল আউয়াল অবিবাহিত ছিলেন এবং বড় ভাই জিলানীর বাড়িতে থাকতেন। জীবিকা নির্বাহ করতেন কৃষিকাজ ও দিনমজুরির মাধ্যমে। গত ১ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজ না মেলায় স্বজনরা আশপাশে খুঁজতে থাকেন। পরে দীর্ঘ সময় কোনো সন্ধান না পেয়ে স্থানীয় কবিরাজ ও তান্ত্রিকদের শরণাপন্ন হন তারা।

মঙ্গলবার সকালে স্থানীয় এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি দেখতে পান। মরদেহটির অবস্থা দেখে ধারণা করা হয়, প্রায় ১০-১২ দিন আগে মৃত্যু হয়েছে । জামাকাপড় দেখে স্বজনরা মরদেহ শনাক্ত করেন ।

নিহতের বড় ভাই জিলানি বলেন, “যেখানে মরদেহ পাওয়া গেছে সেখানে হাঁটু পরিমাণ পানি ছিল। সেখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই বাক প্রতিবন্ধী ছিল, অন্য কোনো অসুস্থতা ছিল না। তার সঙ্গে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকতো। আমরা নিশ্চিত, তাকে হত্যা করা হয়েছে।”

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরিবার ও স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি জেলার খবর খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 16 ভিউ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু জেলার খবর রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 23 ভিউ সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী জেলার খবর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী 35 ভিউ মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী 30 ভিউ কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত জেলার খবর কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 17 ভিউ ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ জেলার খবর ফুলবাড়ীর রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে জমি সংক্রান্ত বিরোধের জেরে মলমূত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম তাজেল ও তার সহযোগীদের বিরুদ্ধ 22 ভিউ মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা জেলার খবর মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা 17 ভিউ