গরীব কৃষকের ফসল নষ্টের অভিযোগ আওয়ামী লীগের সম্পাদক আরফান আলীর… | আই নিউজ বিডি

গরীব কৃষকের ফসল নষ্টের অভিযোগ আওয়ামী লীগের সম্পাদক আরফান আলীর বিরুদ্ধে

দলের প্রভাব, পুরনো ক্ষমতার রেশ আর প্রশাসনের নীরবতা—এই তিনটি মিলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে ঘটেছে এক ন্যক্কারজনক ঘটনা।..
Eidok-এ শেয়ার
গরীব কৃষকের ফসল নষ্টের অভিযোগ আওয়ামী লীগের  সম্পাদক আরফান আলীর বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমবায় বিষয়ক সম্পাদক এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত সাবেক মেম্বার আরফান আলীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বা তার সহযোগীরা ইচ্ছাকৃতভাবে কীটনাশক ছিটিয়ে গরীব কৃষক আশরাফ আলীর মাসকালাইয়ের ফসল নষ্ট করেছেন।

সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মৃত মজনুর রহমানের ছেলে আশরাফ আলী জানান—চামেশ্বরী মৌজার ২১৪ নং খতিয়ানভূক্ত ২৫৬৯ নং দাগে মোট ২৫ শতক জমির মধ্যে সাড়ে ১২ শতক তিনি খোশ কবলা মূলে ক্রয় করে বহু বছর ধরে ভোগদখল করছেন।

তবে জমি কেনার পর থেকেই সাবেক মেম্বার আরফান আলী ও তার লোকজন জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। একাধিকবার হুমকি, ভয়ভীতি ও সামাজিক চাপের মাধ্যমে জমি ছাড়তে বলা হয়, কিন্তু আশরাফ আলী জমি ছাড়েননি।

 

 

 

গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে আশরাফ আলী তার মাসকালাই ক্ষেত দেখতে যান। দূর থেকেই তিনি দেখতে পান, আরফান আলীসহ কয়েকজন ব্যক্তি তার ক্ষেতের উপর কীটনাশক স্প্রে করছেন।

আশরাফ আলী এগিয়ে গেলে অভিযুক্তরা তড়িঘড়ি করে সেখান থেকে সরে যান। ক্ষেতজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র গন্ধ, আর সেদিনের মধ্যেই গাছগুলো বিবর্ণ হয়ে পড়তে শুরু করে।

 

 

 

আশরাফ আলী বলেন— “আমি গরীব মানুষ। অনেক কষ্টে সাড়ে ১২ শতক জমিতে বীজ বপন করেছিলাম। এই ফসলই ছিল আমার পরিবারের ভাতের ভরসা। শত্রুতার জেরে আমার সব শেষ করে দিল। আমি থানায় লিখিত অভিযোগ করেছি এবং ন্যায়বিচার চাই।”

তিনি আরও জানান, এই ফসলের জন্য তিনি ধারদেনা করেছিলেন, এখন ফসল নষ্ট হয়ে যাওয়ায় তিনি চরম অর্থকষ্টে পড়েছেন।

অভিযুক্ত আরফান আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি একাধিকবার মুঠোফোনে টালবাহানা করেন এবং শেষ পর্যন্ত কল কেটে দেন।

স্থানীয়দের অভিযোগ—তিনি আওয়ামী লীগের দোষর হয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ প্রশাসন তাকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেয়নি।

 

 

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম নাজমুল কাদের জানান— “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

এদিকে এলাকায় এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কৃষকেরা বলছেন, রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ করলেই সাধারণত মামলা ধীরগতিতে চলে বা ধামাচাপা পড়ে যায়, যার ফল ভোগ করতে হয় গরীব মানুষেরই।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম جريمة গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার جريمة নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের جريمة দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা جريمة দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত جريمة সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর جريمة ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা جريمة শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views