শাহাজানপুরে ধর্ষণ মামলার ২ পলাতক আসামি পাবনা থেকে গ্রেফতার | আই নিউজ বিডি

পাবনা

শাহাজানপুরে ধর্ষণ মামলার ২ পলাতক আসামি পাবনা থেকে গ্রেফতার

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 
Eidok-এ শেয়ার
শাহাজানপুরে ধর্ষণ মামলার ২ পলাতক আসামি পাবনা থেকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

 

 

বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ১০ই আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলো, শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে আশরাফুল শেখ (৪১), এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ আরো জানান, স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এই তরুণী। তিনি (তরুণী) বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। এরপর ব্যাটারি চালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। রাত আটটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। পুলিশ মামলা গ্রহণের পর থেকে  অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  রবিবার রাতে পাবনার চাটমোহর এলাকায় আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই  আসামিদের সোমবার ১১ আগস্ট  সকালে বগুড়ার বিজ্ঞ আদালতে সপর্দ করা হয়েছে।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Kejahatan সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Kejahatan মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 43 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Kejahatan গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 90 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Kejahatan নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Kejahatan দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Kejahatan দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Kejahatan সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views