নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা..

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা..
নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা..
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।”..

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে থাকবে।

সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগে প্রতি কেন্দ্রে দুইজন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।”

তিনি আরও জানান, দেশের গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিবেশী কিছু দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এবং র‌্যাব-১০ এর অধিনায়ক কামরুজ্জামান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator