মুম্বাইয়ে ১১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফেরত পাঠালো পুলিশ

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের ..
Chia sẻ lên Eidok
মুম্বাইয়ে ১১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করে ফেরত পাঠালো পুলিশ
Ảnh: tư liệu

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ওই ১১২ অভিবাসীকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। পরে সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই অভিবাসীদের। ওই বাংলাদেশিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, কেবল গত বৃহস্পতিবারই ৯২ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে চলতি বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে পৌঁছেছে। কিন্তু গত বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।

 

নথি অনুযায়ী, এসব অবৈধ অভিবাসীকে গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়।

 

 

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করেছে পুলিশ। মুম্বাই মহানগর অঞ্চলে (এমএমআর) অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার মুম্বাই পুলিশ ১১২ বাংলাদেশিকে গ্রেপ্তারের পর দেশে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে।

 

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ওই ১১২ অভিবাসীকে প্রথমে পুনেতে নিয়ে যাওয়া হয় এবং বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) বিশেষ বিমানে করে আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানো হয়। পরে সেখানে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ওই অভিবাসীদের। ওই বাংলাদেশিদের মধ্যে ৯২ জনকে মুম্বাই এবং ২০ জনকে মীরা-ভায়ান্দার ও থানে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, কেবল গত বৃহস্পতিবারই ৯২ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। ফলে এ নিয়ে চলতি বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরতের সংখ্যা বেড়ে ৭১৯ জনে পৌঁছেছে। কিন্তু গত বছর মুম্বাই থেকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর এই সংখ্যা ছিল মাত্র ১৫২ জন।

 

নথি অনুযায়ী, এসব অবৈধ অভিবাসীকে গত ১২ জুন থেকে ৫ আগস্টের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ৯২ জনের মধ্যে ৪০ জন নারী, ৩৪ জন শিশু এবং ১৮ জন পুরুষ। তবে মীরা-ভায়ান্দার ও থানেতে আটক ২০ বাংলাদেশির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

রাজ্য পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘‘এখন থেকে অবৈধ অভিবাসীদের আসাম-বাংলাদেশ সীমান্তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এই কাজ সম্পন্ন করা হবে। সেখান থেকে অভিবাসীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে হস্তান্তর করা হবে।’’

 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেক কর্মকর্তা বলেছেন, ‘‘গত ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত মুম্বাই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে অবস্থান করা ৭১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে।’’

 

এসব বাংলাদেশির বেশিরভাগকে গত জুলাইয়ের শেষ সপ্তাহে শহরের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এই অভিবাসীদের বিরুদ্ধে ভারতীয় ভিসার শর্ত লঙ্ঘন ও ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের অভিযোগ করেছে পুলিশ।

 

মুম্বাই পুলিশের জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা বলেছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বিদেশি আইন ১৯৪৬-এর ধারা ৩ (২) (সি) অনুযায়ী ওই অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Khác ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Khác বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 154 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 165 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views