কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত | আই নিউজ বিডি

কুষ্টিয়া

কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
কুষ্টিয়ায় জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

 

"জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের তার, আগামীর দিন শুধু সম্ভাবনার" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আজ আব্দুল ওয়াহেদ অডিটোরিয়ামে এক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ারদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক আলমগীর বিশ্বাস। আরো বিশেষ অতিথি ছিলেন খন্দকার এ কে এম আলী মুহসিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য জনাব অধ্যাপক ফরহাদ হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "জামায়াতে ইসলামী দুইজন মন্ত্রীর মাধ্যমে প্রমাণ করেছে যে জামায়াত দেশ পরিচালনায় সক্ষম।” তিনি আরও বলেন, "বিশ্বের অনেক দেশে PR (Proportional Representation) সিস্টেম চালু রয়েছে, তাই জামায়াতের দাবি- দেশে PR পদ্ধতিতে নির্বাচন করতে হবে। জুলাই সনদকে প্রতিষ্ঠিত করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন দেওয়া যেতে পারে।"
তিনি সরকারের কাছে দাবি জানান, "দেশের স্বৈরাচারের বিচার দৃশ্যমান হতে হবে।"

বক্তারা ইসলামী আন্দোলনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব এবং রোকনদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার রোকন ভাই ও বোনেরা অংশ নেন এবং ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Komentari 0

Nema komentara

povezani članci

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politika নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 45 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politika পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 34 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politika টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 48 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politika গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 52 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politika গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politika গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politika জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 91 Views