সাংবাদিক হত‌্যার বিচার চাই: সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
Eidok-এ শেয়ার
সাংবাদিক হত‌্যার বিচার চাই: সীতাকুণ্ডে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল
ছবি: সংগৃহীত
 
মোহাম্মদ জাম‌শেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি:

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, জাতীয় অর্থনীতি পত্রিকার যুগ্ম সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলাম, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মোহাম্মদ জাম‌শেদ আলম,  গ্লোবাল টেলিভিশনের রিয়াজ উদ্দিন মাসুম, এশিয়ান টেলিভিশনের রেজাউল হোসেন পলাশ, এনটিভি অনলাইনের এনএইচ শাওন, দৈনিক রূপালী বাংলাদেশ–এর মামুনুর রশিদ মাহিন, বাংলা টিভির নওশিন আল মাহমুদ, সিএনটিভির রাফি চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও ছাত্র প্রতিনিধি ইফতিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং অন্য এক ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেনকে বেদম প্রহার করা হয়েছে—যা সাংবাদিক নির্যাতনের ভয়াবহ চিত্রের সাম্প্রতিক উদাহরণ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বছরের পর বছর ধরে সাংবাদিকরা ভয়-ভীতি, হুমকি, মামলা-মোকদ্দমা, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হচ্ছেন। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বাড়ছেই।”

বক্তারা আরও বলেন, চট্টগ্রামসহ সারা দেশের বিভাগীয় শহর থেকে শুরু করে মফস্বল পর্যন্ত সাংবাদিক নির্যাতন অব্যাহত রয়েছে। যে কোনো জাতীয় বা স্থানীয় দুর্যোগে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করলেও নিরাপত্তা ও ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। অবিলম্বে সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব অন্যান্য জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 4 ভিউ ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প অন্যান্য ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 ভিউ বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন অন্যান্য বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 ভিউ নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 166 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 176 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 161 ভিউ