সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র প্রতিবাদ ও মানববন্ধন | আই নিউজ বিডি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র প্রতিবাদ ও মানববন্ধন

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোটার্স অ্যাসোসিয়েশন...
Eidok पर शेयर करें
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিআরএ’র প্রতিবাদ ও মানববন্ধন
फ़ोटो: संग्रहीत

৭ আগস্ট শুক্রবার বিকেলে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব এবং ‘আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)’র সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাফায়েত মোরশেদ এর সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মাইনুদ্দিন কাদেরী শওকত,রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, সাংবাদিক কামরুজ্জামান রনি, শিব্বির আহমেদ ওসমান,দৈনিক প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ মনির হোসেন, সিআরএ’র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, কোষাদক্ষ সাইফুদ্দিন রমিজ,প্রচার সম্পাদক রোমেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, কার্যকরী সদস্য এম আর মিলন, মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক আরিয়ান লেনিন, মোঃ ইসমাইল ইমন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইকবাল, নারী সাংবাদিক রোজী আক্তার, চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, চাঁদাবাজি ও দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও ধারণ করার ‘অপরাধে’ সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কেবল একজন সংবাদকর্মীর ওপর বর্বর হামলা নয়, বরং নতুন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। বক্তারা বলেন, "এ ঘটনা আইনশৃঙ্খলার চূড়ান্ত বিপর্যয়ের বহিঃপ্রকাশ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নবগঠিত রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।"

বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে যেসব অপরাধী বারবার রক্তাক্ত হামলার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন না করা হলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা চরম সংকটে পড়বে।

সমাবেশ শেষে সাংবাদিকরা ‘তুহিন হত্যার বিচার চাই’, স্লোগানের মাধ্যমে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা अन्य নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 45 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ अन्य নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল अन्य সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 112 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় अन्य সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 118 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন अन्य শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন अन्य গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 124 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন अन्य ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views