সাংবাদিক শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিক শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
সাংবাদিক শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার
সাংবাদিক শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার
ছবি: সংগৃহীত
****

খান মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুর, ৭ আগস্ট বৃহস্পতিবারঃ

সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মোঃ শাহিন আলমের শরীরে দ্বিতীয় দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দিনাজপুর ইসলামিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন।

 

এর আগে, গত ১০ জুলাই প্রথম দফায় কিডনির নালিতে জমে থাকা পাথর অপসারণের জন্য তার শরীরে অস্ত্রোপচার করা হয়, যা সফল হয়েছিল।

 

সাংবাদিক শাহিন আলমের পরিবার তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator