জয়পুরহাট

জয়পুরহাটে পোড়া লাশের পরিচয় মিলেছে, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে হত্যা মামলা

রাশেদ ইসলাম, জয়পুরহাট প্রতিনিধিঃ
Eidok پر شیئر
জয়পুরহাটে পোড়া লাশের পরিচয় মিলেছে, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে হত্যা মামলা
تصویر: ماخوذ



জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া পোড়া লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছামছুর আলী খলিফা (৬০)।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগানে বস্তাবন্দী ও দগ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। রাতেই স্বজনেরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে রাসেল খলিফা পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় নিহত ছামছুরের স্ত্রী রাশেদা বেগম ও ছেলে রাসেল খলিফাকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আরও দুই–তিনজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছামছুর আলীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হতো।

চলতি বছরের ১২ জুলাই সকাল ৬টার দিকে মা-ছেলে মিলে ছামছুর আলীকে লাঠিপেটা করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি নওগাঁ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পর থেকেই আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর থেকে ছামছুর আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে তাঁর পোড়া লাশ উদ্ধার করে পুলিশ।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিন্নাহ আল মামুন বলেন,

“লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 52 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 89 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views