গাজা দখলই লক্ষ্য’—সেনাপ্রধানকে নেতানিয়াহুর চিঠি ফাঁস

ইসরায়েলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরকে স্পষ্ট ও কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লিখিত বার্তায় তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা। যদি এই লক..
分享到 Eidok
গাজা দখলই লক্ষ্য’—সেনাপ্রধানকে নেতানিয়াহুর চিঠি ফাঁস
图片:来源收集

সোমবার এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট জানায়, সেনাপ্রধানের উদ্দেশ্যে দেওয়া চিঠিতে নেতানিয়াহু লিখেছেন, ‘গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে সন্দেহ, সেখানেও।’

 

তিনি আরও যোগ করেন, ‘যদি আপনি এই লক্ষ্য মেনে নিতে পারেন— দায়িত্ব পালন করুন, না হলে পদত্যাগ করুন।’

 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। পদত্যাগের সময় তিনি বলেন, ‘হামাসকে পুরোপুরি ধ্বংস করাই ছিল গাজা অভিযানের লক্ষ্য। কিন্তু সেটি পূরণ না হওয়ায় আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি।’

 

হালেভির পদত্যাগের দুই মাস পর, মার্চে দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

 

এদিকে মঙ্গলবার সকালে নেতানিয়াহু তার মন্ত্রিসভার একটি জরুরি ও বর্ধিত বৈঠক ডেকেছেন। বৈঠকে মূল আলোচ্য বিষয়— গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কৌশল।

 

হামাসের প্রতিক্রিয়া

 

নেতানিয়াহুর বক্তব্যে গুরুত্ব না দেওয়ার ঘোষণা দিয়েছে গাজা শাসনকারী গোষ্ঠী হামাস। সংগঠনটির এক মুখপাত্র বলেন, ‘তার বক্তব্য নতুন কিছু নয়। নেতানিয়াহুর মূল লক্ষ্য যে গাজা দখল, তা আমরা আগেই জানি।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

注释 0

没有找到评论

相关文章

জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 国际的 জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 74 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 国际的 সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 69 Views ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 国际的 ইউরোপে প্রকট আয়বৈষম্য: বুলগেরিয়া ও তুরস্কে চরম বৈষম্যের নেপথ্যে কাঠামোগত দুর্বলতা 49 Views সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 国际的 সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন পরিকল্পনা: ভূ-রাজনৈতিক জটিলতায় স্থবির ওয়াশিংটনের উদ্যোগ 91 Views কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 国际的 কচুয়া বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন 88 Views ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 国际的 ইয়েমেনের হোদেইদায় সৌদি জোটের বিমান হামলা: প্রাণহানি ও মানবিক সংকটের তীব্রতা 94 Views কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 国际的 কচুয়া - চান্দিনায় সীমান্তে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ক্ষতিসাধন ২২ লাখ টাকা 112 Views