স্বৈরচারের পতন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে… | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

স্বৈরচারের পতন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগষ্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালী করে বিএনপি। বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়..
Eidok-এ শেয়ার
স্বৈরচারের পতন ও ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী ও সমাবেশ
ছবি: সংগৃহীত

 




বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জেলা শাখার আয়োজনে বিজয় র‌্যালীতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মী সমর্থকগণ আসা শুরু করেন। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিজয় র‌্যালী উপলক্ষে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মো: আল মামুন আলম, মো: মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো: মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, এস,এম মজিদুল ইসলাম, অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মো: তারিক আদনান, জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো: মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদিকা মো: নাজমা বেগম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: মাসুদুল ইসলাম মুন্না, সদস্য সচিব মো: কামরুজ্জামান কামু, জেলা যুবদলের আহবায়ক মো: আবু হানিক মুক্তা, সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ। 


পরে জেলার বিভিন্ন উপজেলা, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকগণ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি চৌরাস্তা-পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে র‌্যালির সমাপ্তি হয়। র‌্যালিটি জেলা বিএনপিসহ এর সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views