জয়পুরহাট

জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রত্না আক্তার ছবি (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জোয়ানা সেতু এলাকায় ..
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত
ছবি: সংগৃহীত


নিহত রত্না আক্তার রুকিন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তরুনের স্ত্রী। দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম রাসেল (৩২), শফিকুল ইসলাম (৩৫), অটোরিকশা চালক ফারুক (৪২) ও রত্নার মেয়ে তামান্না (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, হালির মোড় থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে মা-মেয়ে, নিচা বাজারে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি 
দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।

আহতদের মধ্যে রত্না আক্তার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। বাকিদের জয়পুরহাট ও বগুড়ার হাসপাতালে পাঠানো হয়।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত গৃহবধূ ছাড়াও একজন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* জেলার খবর বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 4 ভিউ ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী জেলার খবর ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 19 ভিউ জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা জেলার খবর জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 15 ভিউ ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন জেলার খবর ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 40 ভিউ কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি জেলার খবর কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 20 ভিউ চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। জেলার খবর চিরিরবন্দরে বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেফতার। 39 ভিউ চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি জেলার খবর চাঁদপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত, অনিয়ন্ত্রিত যান চলাচলে বাড়ছে মৃত্যুর ঝুঁকি 36 ভিউ