কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু | আই নিউজ বিডি

কুড়িগ্রাম

কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।..
Eidok-এ শেয়ার
কুড়িগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে পাট কাটতে গেলে সাপে কামড় দেয় তাকে।

স্থানীয় ও প‌রিবার সূ‌ত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে পাটক্ষেতে কাজ করার সময় বিষধর একটি সাপ কামড় দেয় মজনুকে। কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে কাজ চালিয়ে যান। পরে  সাপটিকে একটি গর্তে ঢুকতে দেখে মজনু সেটির গর্ত খুঁড়ে মেরে ফেলেন।

দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ময়মনসিংহে নেয়ার পথেই মৃত্যু হয় তার ।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সরওয়ার জাহান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রেফার্ড করা হয়, কিন্তু পথেই তিনি মারা যান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জেলার খবর সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 ভিউ অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জেলার খবর অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 60 ভিউ মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা জেলার খবর মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 ভিউ ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ জেলার খবর ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 ভিউ ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা জেলার খবর ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 ভিউ ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 39 ভিউ ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 ভিউ