কুলিয়ারচরে বিএনপির বিজয় র‍্যালী | আই নিউজ বিডি

কুলিয়ারচরে বিএনপির বিজয় র‍্যালী

Ali Sohel avatar   
Ali Sohel
কুলিয়ারচরে বিএনপির বিজয় র‍্যালী
কুলিয়ারচরে বিএনপির বিজয় র‍্যালী
ছবি: সংগৃহীত
এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির <br>সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।....

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালী ও সমাবেশ করেছে কুলিয়ারচর উপজেলা বিএনপি। উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক ওই র‌্যালীতে অংশ নেয়।

মঙ্গলবার ০৫ আগষ্ট কুলিয়ারচর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। 

এ সময় কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ৪ টা থেকে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলে আসেন।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। তিনি তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-ছাত্র-জনতার অভ্যুত্থানে ফাসিবাদের পতন হলেও, প্রকৃত গণতন্ত্র এখনও কায়েম হয়নি। প্রতিষ্ঠিত হয়নি জনগণের কাংখিত ভোটের অধিকার। হাজারো শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে হাসিনা সরকারের অপশাসন মুক্ত হলেও, গঠন হয়নি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা। তাই আমাদের খুব ধৈর্য্য ধরে কাজ করতে হবে। মানুষের মন জয় করতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে মানুষের আস্থা অর্জন করতে হবে। সকল প্রকার লোভ-লালসা থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator