শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‍্যালি

BNP organized a victory rally in Sreemangal on the occasion of July Uprising Day 2025, led by central leader Haji Mujibur Rahman Chowdhury, with participation from local and affiliated party units.
Eidok-এ শেয়ার
শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‍্যালি
ছবি: সংগৃহীত

সত্যজিৎ দাস:

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় র‍্যালি আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় শহরের শাহী ঈদগাহ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

 

উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি র‍্যালিতে অংশ নেন; উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, সদস্য মো. মশিউর রহমান রিপন, মো. মকসুদ আলী, শামীম আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাব্বির আলী মুন্না, এবং ছাত্রদল, যুবদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন,“গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গর্বের অংশ। আজকের কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের শক্তি ও সাহস যোগায়।”

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল রাজনীতি বরগুনায় পুলিশের গাড়ির পাশে আ.লীগের মশাল মিছিল 84 ভিউ ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রাজনীতি ভোমরা স্থলবন্দরে জেলা যুবদলের বিক্ষোভ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা 93 ভিউ সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনীতি সিরাজগঞ্জে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 72 ভিউ একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক রাজনীতি একটা মারলে দুইটা মারব: কুষ্টিয়ার এমপি আমির হামজার উসকানিমূলক বক্তব্য ঘিরে বিতর্ক 70 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 69 ভিউ বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল রাজনীতি বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটিতে ফরিদপুরের শহিদুল ইসলাম বাবুল 48 ভিউ সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ রাজনীতি সারাদেশে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বরগুনায় যুবদলের বিক্ষোভ সমাবেশ 57 ভিউ