হাটহাজারীতে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের সমাবেশ ও মিছিল.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

হাটহাজারীতে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের সমাবেশ ও মিছিল..

সালাউদ্দীন মুন্না avatar   
সালাউদ্দীন মুন্না
হাটহাজারীতে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের সমাবেশ ও মিছিল..
হাটহাজারীতে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতের সমাবেশ ও মিছিল..
ছবি: সংগৃহীত
হাটহাজারীতে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী একটি গণসমাবেশ ও গনমিছিলের আয়োজন করে।..
মোঃ সালাউদ্দীন মুন্না, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। ৫ আগস্ট বিকেল তিনটায় হাটহাজারী ডাকবাংলো প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। 
 
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন। 
 
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, মোঃ মিজানুর রহমান, হাটহাজারী পৌরসভা আমির মাহমুদুল করিম, উপজেলা সুরা ও কর্মপরিষদ সদস্য এমরান হোসেন, এস এম রাশেদ, মোঃ ইসহাক ও আব্দুল আজিজ খান। 
 
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তারা উল্লেখ করেন যে, গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা পুনপ্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত। 
 
সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয় যা হাটহাজারী মাদরাসা হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে বাসষ্ট্যান্ড হয়ে রাঙ্গামাটি সড়ক দিয়ে কাছারী সড়কে এসে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী। 
 
এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বর্তমান সরকারের নীতির সমালোচনা করেন এবং দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা রাজনৈতিক সচেতনতার একটি উদাহরণ হয়ে উঠেছে। 
Taslimur Rahman
Taslimur Rahman ago 1 year
হাটহাজারীতে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী একটি গণসমাবেশ ও গনমিছিলের আয়োজন করে।
0 0 الرد
أظهر المزيد


News Card Generator