আজ স্বৈরাচারী পতন, ৫ ই আগস্ট | আই নিউজ বিডি

আজ স্বৈরাচারী পতন, ৫ ই আগস্ট

সোনাইমুড়ীতে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন, গণঅভ্যুত্থান উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।..
Eidok-এ শেয়ার
আজ স্বৈরাচারী পতন, ৫ ই আগস্ট
ছবি: সংগৃহীত

সৈয়দ মোঃ শহিদুল ইসলামঃ- আজ ৫ই আগস্ট সোনাইমুড়ীতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন, গণঅভ্যুত্থান ও গণহত্যা দিবস এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো এই বিশেষ দিনটি। এ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও স্বৈরাচারী হাসিনা বিরোধী প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বেলা ১১ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড গুলো হতে নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশ স্থলে আগমন করে। র‍্যালিটি সোনাইমুড়ী বাজার হয়ে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিএনপি সহ তার অঙ্গসংগঠনের স্লোগানে মুখরিত ছিল পুরো সমাবেশ স্থল।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনই এখন সময়ের দাবি। 
তিনি আরও বলেন, ৫ই আগস্ট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিন মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বর্তমান সময়েও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তাদের বক্তব্যে, ৫ আগস্টকে গণজাগরণ ও প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন, এবং সকল নাগরিককে সাহসিকতার সঙ্গে সব সময় প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদে অংশগ্রহণকারী অনেক নেতাকর্মী পূর্ববর্তী সরকারের সময় সংঘটিত সহিংসতা, গুম, খুন এবং নিপীড়নের ঘটনা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন এই দমন-পীড়নের বিচার একদিন হবেই।

সারাদিনব্যাপী চলা এই কর্মসূচিকে ঘিরে সোনাইমুড়ীতে বিএনপি'র রাজনৈতিক তৎপরতা ছিল তুঙ্গে। এসময় সমাবেশ অনুষ্ঠানস্থলে উপজেলার ইউনিয়ন ওয়ার্ড গুলোর বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪ টায় কর্মসূচি শেষ করা হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views