জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ প্রার্থনা | আই নিউজ বিডি

ঠাকুরগাঁও

জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ প্রার্থনা

****
Eidok-এ শেয়ার
জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ প্রার্থনা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যূত্থান দিবস পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুরে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের হল রুমে এ বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের উত্তরবঙ্গের ট্রাস্টি ও ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলা সভাপতি মনোরঞ্জন সিং, নারী বিষয়ক সম্পাদক সুরভী রাণী কুন্ডু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক শাহ্ মো: মশিউর রহমান। এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার বিদ্যা চন্দ্র বর্মন, দুলাল চন্দ্র বর্মন, সুমিত্রা রাণী সহ মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Районные новости সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 79 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Районные новости অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 59 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Районные новости মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 52 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Районные новости ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Районные новости ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 35 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views