সরকারি ছুটির দিনেও খোলা মনপুরা বালিকা বিদ্যালয়: শিক্ষা কর্মকর্তার… | আই নিউজ বিডি

সরকারি ছুটির দিনেও খোলা মনপুরা বালিকা বিদ্যালয়: শিক্ষা কর্মকর্তার বক্তব্যে অসঙ্গতি

আব্দুর রহমান সোয়েব
মনপুরা,(ভোলা) প্রতিনিধি:
Eidok-এ শেয়ার
সরকারি ছুটির দিনেও খোলা মনপুরা বালিকা বিদ্যালয়: শিক্ষা কর্মকর্তার বক্তব্যে অসঙ্গতি
ছবি: সংগৃহীত

সরকারি ঘোষণা অনুযায়ী ৫ আগস্ট মঙ্গলবার জুলাই গনঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে  সারাদেশে সব সরকারি ও বেসরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, ভোলার মনপুরা উপজেলায় ব্যতিক্রম দেখা গেছে। সকালে মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সরকারি ছুটির দিনে জাতীয় পতাকা উত্তোলন করে যথারীতি শ্রেণি কার্যক্রম চালাতে দেখা যায়।

বিষয়টি জানাজানি হলে সাংবাদিকরা বিদ্যালয়ের সামনে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়েই তড়িঘড়ি করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বের করে দিতে শুরু করেন শিক্ষকরা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি ছুটির দিনে বিদ্যালয় খোলা রাখা ও জাতীয় পতাকা উত্তোলনের যৌক্তিকতা কোথায়?

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান সাংবাদিকদের জানান,

“স্কুলের প্রধান শিক্ষক হয়তো আজকের ছুটির কথা জানতেন না, সে কারণে ভুল করে স্কুল খোলা রেখেছেন।”

তবে শিক্ষকের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ফিরোজ জানান,

“আমরা আজকে ৫ আগস্ট উপলক্ষে একটি অনুষ্ঠান করার উদ্দেশ্যে স্কুল খোলা রেখেছি। ব্যানার টানানো হয়েছে, তবে বাস্তব কোনো র‌্যালি বা অনুষ্ঠান করা হয়নি।”

এই দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট বিরোধ লক্ষ্য করা গেছে, যা প্রশ্ন তুলেছে পুরো ঘটনার স্বচ্ছতা নিয়ে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মতে, সরকারি নিয়ম লঙ্ঘন করে ছুটির দিনে বিদ্যালয় খোলা রাখা, শিক্ষার্থীদের উপস্থিতি ও পরবর্তীতে গোপনে তাড়িয়ে দেওয়া—এসবই অনিয়ম এবং জবাবদিহিতার অভাবের ইঙ্গিত দেয়।
এখন দেখার বিষয়, শিক্ষা বিভাগ এ ঘটনায় কী ধরনের তদন্ত ও পদক্ষেপ গ্রহণ করে।
তবে ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকারের এক অপচেষ্টা হিসেবেই দেখা যেতে পারে আজকের এই ঘটনা।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 30 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 83 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 109 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 77 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Otro ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Otro সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views