আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ নেতা আটক  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ নেতা আটক 

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ নেতা আটক 
আদমদীঘিতে নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ নেতা আটক 
ছবি: সংগৃহীত
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ

 

 

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম (৫৩) ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানকে (৪৫) কে আটক করেছে। আটককৃতরা হলেন, আদমদীঘির লক্ষীপুর গ্রামের মাজাম্মেল প্রামানিকের ছেলে  মোঃ আব্দুস ছালাম, ও নশরতপুর ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ,এবং অপরজন আতাউর রহমান উপজেলার নিমাইদীঘি গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত রবিবার ৩ আগস্ট রাতে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। 
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী  ককটেল, পেট্রোল সাবল ও লাঠি  সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধ ভাবে আদমদীঘি সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় রবিবার দিবাগত রাতে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদ আতাউর রহমানকে আটক করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান,  নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে, সোমবার ৪ আগস্ট দুপুরে আটককৃতদের বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator