হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আবারও আগুন | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আবারও আগুন

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রে আবারও আগুন
ছবি: সংগৃহীত
 
 
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে। ফলে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে থেকে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী  জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ  উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিষ্ফোরনের শব্দ হয়।সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায়  আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।  সোমবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে আবার আগুনের ঘটনায়  বিদ্যুৎ সরবরাহ ২ টা ১৫ মিনিটে স্বাভাবিক হয়।রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে।এ কারনে সকালে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এর মধ্যে দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে।শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ- সহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান,শাহজিবাজার বিদ্যুত উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন জেলার খবর মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 22 ভিউ গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন জেলার খবর গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 30 ভিউ কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ জেলার খবর কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 32 ভিউ কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের জেলার খবর কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 62 ভিউ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার জেলার খবর সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 117 ভিউ পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত জেলার খবর পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 70 ভিউ ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? জেলার খবর ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 ভিউ