বিএনপিতে গণতন্ত্রের নতুন ধারা: 'ময়ূন' | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিএনপিতে গণতন্ত্রের নতুন ধারা: 'ময়ূন'

Satyajit Das avatar   
Satyajit Das
বিএনপিতে গণতন্ত্রের নতুন ধারা: 'ময়ূন'
বিএনপিতে গণতন্ত্রের নতুন ধারা: 'ময়ূন'
ছবি: সংগৃহীত
BNP leaders in Moulvibazar’s Juri upazila emphasize grassroots democratic leadership. District convenor Fayzul Karim Mayun confirms ballot-based selection process.

সত্যজিৎ দাস:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন আর কেন্দ্র নির্ভর নয়,বরং তৃণমূল থেকেই নেতৃত্ব নির্বাচিত হচ্ছে,এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন।

 

শনিবার (২ আগষ্ট) দুপুরে জুড়ি উপজেলার এম. জেড. কমিউনিটি সেন্টারে আয়োজিত উপজেলা বিএনপির বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ-নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগে জেলা থেকে কমিটি চাপিয়ে দেওয়া হতো, এখন সে ধারা বদলে গেছে। ওয়ার্ড,ইউনিয়ন, উপজেলা সহ সব স্তরে এখন নেতৃত্ব বাছাই হবে কাউন্সিলরদের সরাসরি ভোটে।”

 

তিনি জানান,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এখন বাস্তব রূপ পেয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের পদ্ধতি এখন দলকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করে তুলছে।

 

জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন,“যিনি নেতা হতে চান,তাকে এখন বাড়ি বাড়ি গিয়ে কর্মীদের সমর্থন আদায় করতে হবে। ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে,আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”

 

সভায় সভাপতিত্ব করেন জুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মাসুম রেজা।

 

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও এম সাইফুর রহমানের উপহার হিসেবে যে উপজেলা পেয়েছে জুড়িবাসী,সেই ধারাবাহিকতায় এবার তারা পাচ্ছেন একটি গণতান্ত্রিকভাবে গঠিত কমিটি। আগামী ১২ আগস্ট ব্যালটের মাধ্যমে এ কমিটি গঠন করা হবে।”

 

তিনি আরও যোগ করেন,“কমিটি গঠনের সময় সতর্ক থাকতে হবে, যেন আওয়ামী লীগের কোনো পদধারী বা সহযোগী সংগঠনের কেউ বিএনপিতে ঢুকে না পড়ে। আদর্শগত শুদ্ধতা রক্ষায় এটা অত্যন্ত জরুরি।”

 

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, নাসির উদ্দীন মিঠু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু,সদস্য হাজী হেলাল উদ্দিন,হাবিবুর রহমান আসকর, আব্দুল মোহিত নামর এবং এম. এ. মোহাইমিন শামীম।

 

বর্ধিত সভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত এবং বক্তারা তৃণমূলের মূল্যায়নের পাশাপাশি দলের ঐক্য ও আদর্শ রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator