'ভাবনা' বহুমাত্রিক এক শিল্পীজীবন

Ashna Habib Bhabna is a celebrated Bangladeshi actress, writer, and award-winning dancer. From TV to international film festivals, she shines in every role she plays.
Eidok'ta paylaş
'ভাবনা' বহুমাত্রিক এক শিল্পীজীবন
Fotoğraf: derleme

সত্যজিৎ দাস:

"আশনা হাবিব ভাবনা" বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নাম। ছোট পর্দায় পরিচিত এই অভিনেত্রী আজ কেবল অভিনয়ের গণ্ডিতে আটকে নেই;তিনি একাধারে পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী,লেখিকা ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিনিধিও।

 

ভবনা জন্মগ্রহণ করেন ১৯৯৪ সালের ৩ আগস্ট, ঢাকায়। তার পৈতৃক বাড়ি নীলফামারীতে। বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন খ্যাতিমান নাট্যজন,চলচ্চিত্র পরিচালক ও লেখক। মা রেহানা হাবিব গৃহিণী এবং একমাত্র বোন অদিতি হাবিব অনন্যা।

 

মাত্র দুই বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ানো ভাবনার শিল্পীজীবনের শিকড় প্রোথিত শৈশব থেকেই। ২০০৮ সালে ‘নট আউট’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ফার্স্ট ডেট’ নাটক দিয়ে দর্শকদৃষ্টি কাড়েন। ‘চৌধুরী ভিলা’, ‘অচেনা প্রতিবিম্ব’, ‘শূন্য সমীকরণ’, ‘চেনা মুখ অচেনা মুখ’, ‘জয় পরাজয়’,‘সোনার সুতা’ সহ বহু ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

 

২০১৭ সালে ভাবনার চলচ্চিত্র জগতে পদার্পণ হয় ‘ভয়ংকর সুন্দর’ ছবির মাধ্যমে,যেটি পরিচালনা করেছিলেন অনিমেষ আইচ। এরপর তিনি ‘দামপাড়া’,‘লাল মোরগের ঝুঁটি’,‘আয়না’ ও ‘যাপিত জীবন’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। ‘যাপিত জীবন’ ছবিটি পরিচালনা করছেন তার বাবা, যেখানে মেয়ের সঙ্গে বাবার এই প্রথম চলচ্চিত্রিক সহযোগিতা স্মরণীয় হয়ে থাকবে।

ভাবনা ২০১০ সালে এসএসসি ও ২০১২ সালে এইচএসসি পাস করেন। এরপর তিনি বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে বিজনেসে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

শুধু অভিনয়ই নয়,ভাবনার শৈল্পিক উৎকর্ষ ছড়িয়ে আছে নৃত্যকলাতেও। তিনি পেয়েছেন:

১) ন্যাশনাল বেস্ট ডান্স আর্টিস্ট অ্যাওয়ার্ড (২০০৩)।

২) বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার (২০০৬)।

৩) হলদিয়া ফেস্টিভাল পুরস্কার,ভারত।

৪) সারা ডান্স আর্টিস্ট অ্যাওয়ার্ড (২০০৮)।

৫) ইয়োথ ফেডারেশন অ্যাওয়ার্ড,মালয়শিয়া (২০১০)।

ভাবনা একজন মেধাবী লেখিকাও। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার উপন্যাস: গুলনেহার,তারা,গোলাপী জমিন।

এছাড়া প্রকাশিত হয়েছে কবিতার বই “রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিলো না” যেখরয়েছে ৫০টি ভাবনাসমৃদ্ধ কবিতা।

২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে “কাক থিম”-এর কস্টিউমে হাজির হয়ে ভাবনা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেন প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাকের গুরুত্ব। এমন এক পরিবেশবান্ধব বার্তা উপস্থাপন তাঁর সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ।

ভাবনা তার শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নিজের জন্মদিনে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন,“জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমার শিক্ষকরা প্রতিবছর আমার জন্মদিনে আসেন,এটাই আমার সবচে বড় অর্জন।”

এ প্রসঙ্গে ময়মনসিংহের বিশিষ্ট তরুণ লেখিকা ও সাংস্কৃতিক কর্মী সোমা ঘোষ মণিকা বলেন,“ভাবনা একজন মানবিক,পরিশ্রমী ও মেধাবী শিল্পী। তার কলমের জোর তরবারির ধারকেও হার মানায়।”

৩১ বছরের জীবনযাত্রায় ভাবনা প্রমাণ করেছেন; একজন শিল্পী শুধু পর্দায় নয়,সমাজের প্রতিটি স্তরে আলো ছড়াতে পারেন। অভিনয়,নৃত্য,লেখালেখি, পরিবেশচেতনা,সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় নাম। শত বাধা পেরিয়ে আজও নিজের মেধা,শ্রম ও সততায় শিখরে উঠেছেন তিনি। তাঁর মতো শিল্পীর দীর্ঘায়ু কামনা করা যায় শুধু,শত বছর বাঁচুন ভাবনা, বাংলার মাটি ও মানুষের হৃদয়ে জেগে থাকুন অনন্তকাল।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı