সীমান্তে সেলফি তুলতে গিয়ে আটক কিশোরদের বিরুদ্ধে মামলা

Moulvibazar Border Incident: Two Bangladeshi teens accidentally crossed into India while taking selfies and were detained by BSF. Later returned after BGB-BSF communication.
مشاركة على Eidok
সীমান্তে সেলফি তুলতে গিয়ে আটক কিশোরদের বিরুদ্ধে মামলা
الصورة: مجمّعة

সত্যজিৎ দাস:

সীমান্ত ঘুরতে গিয়ে অসাবধানতাবশত ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে দুই বাংলাদেশি কিশোর। সেলফি তুলছিল মুঠোফোনে,ঠিক তখনই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে নিয়ে যায়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে কিশোরদের ফেরত আনা সম্ভব হয়।

 

ঘটনাটি ঘটে শনিবার (২ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায়। ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলার সীমান্তবর্তী অঞ্চল ছিল সেই স্থান।

 

আটক হওয়া কিশোররা হলো;কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা–বাগানের বাসিন্দা সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান,শনিবার বিকেলে দুই কিশোর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সীমান্তের ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। সেখানে মোবাইলে ছবি তোলার সময় বিএসএফের টহলদলের নজরে পড়ে তারা। এরপর তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

 

খবর পেয়ে কিশোরদের স্বজনরা বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে,বিজিবি তৎপর হয়ে বিএসএফ ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। আলোচনার ভিত্তিতে রাত ১০টা ৪৫ মিনিটে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর আন্তর্জাতিক অভিবাসন চেকপোস্ট (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এ সময় তাদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।

 

লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন,“হস্তান্তরের পর কিশোররা জানায়,তারা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত পার হয়ে গিয়েছিল। আটক হওয়ার পর বিএসএফ তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করেছে,কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি।”

 

তবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন,“ঘটনার পর ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। আইন অনুযায়ী তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।”

 

সীমান্তবর্তী এলাকায় পর্যটন কিংবা সেলফির মোহে পড়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রমের এমন ঘটনা নতুন নয়। তবে কিশোরদের আইনগত জটিলতার মুখে পড়া নতুন করে সীমান্ত সচেতনতার প্রয়োজনীয়তাই সামনে আনছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা أخبار المنطقة শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে  র‍্যালি, উদ্বোধন ও আলোচনাসভা 39 Views বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত أخبار المنطقة বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত 61 Views চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত أخبار المنطقة চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত 67 Views মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন أخبار المنطقة মুকসুদপুরে দীর্ঘদিন পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা, সংবাদ সম্মেলন 64 Views কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান أخبار المنطقة কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে কালিগঞ্জে উদ্বোধন অনুষ্ঠান 77 Views দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে أخبار المنطقة দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ ও রাজনৈতিক সংশ্লিষ্ট থেকে অর্থ যোগানের অভিযোগ উঠেছে 50 Views গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা أخبار المنطقة গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা: ৩২ কারখানায় উৎপাদন স্থগিত, শিল্পাঞ্চলে চরম অস্থিরতা 59 Views