নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫ | আই নিউজ বিডি

নীলফামারী

নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫

নীলফামারীর ডোমারে ধ্রুবতারা বিতর্ক পরিষদের আয়োজনে এবং জেলা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত হলো ‘বিতর্ক উৎসব ২০২৫’। টানা তিন দিন ধরে ডোমার উপজেলার ১৬টি স্কুলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ..
Eidok-এ শেয়ার
নীলফামারীতে জমকালো আয়োজনে শেষ হলো ‘বিতর্ক উৎসব ২০২৫
ছবি: সংগৃহীত

ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয় বোড়াগাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।

 

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ আজহারুল ইসলাম, বিসিএস সাধারণ শিক্ষা, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। বিচারক মণ্ডলীতে ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা নিয়মিত বিটিভি ওয়ার্ল্ডের বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন।

 

ধ্রুবতারা বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ বিন আমিন সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোলেমান আলী, প্রভাষক, নীলফামারী সরকারি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকবৃন্দ।

 

আয়োজকরা জানান, তরুণদের মাঝে যুক্তিবাদী মনোভাব, স্বাধীন চিন্তা ও সুন্দর উপস্থাপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। সমাপনীতে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জয় লালা রংপুর, কারমাইকেল কলেজের নিয়মিত বিতর্কি ও ধ্রুবতারা বিতর্ক পরিষদের সদস্য সচিব।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত Bezirksnachrichten খুলনায় ২০ দিনে ৯ হত্যাকাণ্ড: অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত 54 Views ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী Bezirksnachrichten ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৯৬৫ শিক্ষার্থী 38 Views ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ Bezirksnachrichten ফরিদপুরে এসআরবি-১০ এর অভিযানে ৬ লাখ টাকার মাদকসহ আটক ২ 41 Views সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার Bezirksnachrichten সরকারি জমি দখলে সিলগালা, বাপেক্সের সম্পত্তিতে মার্কেট-খামার 39 Views চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Bezirksnachrichten চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 72 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Bezirksnachrichten চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 40 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Bezirksnachrichten চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 67 Views