কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র বোর্ডবাজারের পরিচালনা কমিটির পূর্ণগঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট বিকাল ৫টায় বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বাজার উপদেষ্টা কমিটির আমন্ত্রণে এ আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান ও স্থানীয়ভাবে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান মামুন।
তিনি বলেন, “বাজারের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষার লক্ষ্যে একটি স্বচ্ছ, কার্যকর ও অংশগ্রহণমূলক কমিটি গঠন করা সময়ের দাবি।”
সভায় সভাপতিত্ব করেন বাজার উপদেষ্টা কমিটির সিনিয়র সদস্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আজগর মিয়া, নাসির উদ্দিন (সোহাগ), মুহাম্মদ মিয়া, গিয়াস উদ্দিন মিয়া, ময়না মেম্বার, ডালিম মেম্বার, সাগর মিয়া, মঞ্জিল মিয়া, বিল্লাল মিয়া, শাজাহান ডাক্তার, জামির আলী প্রমুখ।
বক্তারা বলেন, বোর্ডবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এটির উন্নয়ন, শৃঙ্খলা এবং ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় শক্তিশালী নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনা জরুরি।
সবাই একমত হন যে, ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে একটি নতুন পূর্ণাঙ্গ বাজার কমিটি গঠন করা হবে।