এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আবুধাবিতে! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আবুধাবিতে!

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আবুধাবিতে!
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ আবুধাবিতে!
ছবি: সংগৃহীত
সময়ের অনেক আলোচনার পর অবশেষে দিনক্ষণ চূড়ান্ত—৯ সেপ্টেম্বর থেকে পর্দা উঠছে এশিয়া কাপ ২০২৫ আসরের। এবারের আসর বসছে সংযুক্ত আরব আমিরাতে..

গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। টাইগারদের যাত্রা শুরু ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কার, আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লিটন-সাকিবরা।

এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। অপরদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবচেয়ে আলোচিত ম্যাচ—ভারত-পাকিস্তান দ্বৈরথ—অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে আবুধাবিতে।

প্রথমে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম থাকলেও পূর্ব নির্ধারিত নীতিমালার কারণে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে মরুর দেশ আমিরাতই এবার আয়োজকের ভূমিকায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator