হবিগঞ্জ

হবিগঞ্জে সাতছড়ি সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি

****
Поделиться в Eidok
হবিগঞ্জে সাতছড়ি সড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি
Фото: из открытых источников

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পুরাতন মহাসড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।'

পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে ডাকাত দলের সদস্যরা সড়কে গাছ ফেলে পথ অবরোধ করে। এরপর চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের আটকিয়ে তাদের কাছ থেকে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় আরও কয়েকটি যানবাহন সড়কে আটকা পড়ে।'
পরিস্থিতি বুঝতে পেরে যাত্রী ও চালকেরা চিৎকার শুরু করলে খবর পেয়ে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।'

মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতিতে ডাকাতরা পালিয়ে গেছে। পরে রাস্তা থেকে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তারা আরও জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা Преступление রাজধানীর রূপনগরে পোশাকশ্রমিককে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা 14 Views সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ Преступление সিরাজগঞ্জে নেশার টাকার জন্য মাকে হত্যা, ছেলেসহ গ্রেপ্তার ৩ 53 Views গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Преступление গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 30 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Преступление সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 91 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Преступление কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 78 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Преступление চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 86 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Преступление সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 106 Views