যশোরের উজান পানিতে সাতক্ষীরার তালায় ভয়াবহ জলাবদ্ধতা, পাঁচ হাজার… | আই নিউজ বিডি

যশোর

যশোরের উজান পানিতে সাতক্ষীরার তালায় ভয়াবহ জলাবদ্ধতা, পাঁচ হাজার মানুষ পানিবন্দি

যশোরের উজান পানিতে সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাঁচ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন..
Eidok-এ শেয়ার
যশোরের উজান পানিতে সাতক্ষীরার তালায় ভয়াবহ জলাবদ্ধতা, পাঁচ হাজার মানুষ পানিবন্দি
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

যশোর জেলার কেশবপুর উপজেলার আলাদিপুর এলাকা থেকে উজান পানির প্রবাহে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে শিরাশুনি গ্রামসহ আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশুদ্ধ পানির সংকট দেখা দেওয়ার পাশাপাশি পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। কর্মহীন হয়ে পড়েছেন শত শত পরিবার।

শুক্রবার (১ আগস্ট '২৫) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেশবপুর এলাকার উজান পানি প্রবাহিত হয়ে তালার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনি গ্রামে প্রবেশ করছে। গ্রামের অধিকাংশ ঘরবাড়ি জলমগ্ন। রাস্তাঘাট, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সবই পানির নিচে। নারী-পুরুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।

গ্রামের গুলশানা আরা খাতুন জানান, 'অতিবৃষ্টির সঙ্গে উজান পানি মিলিয়ে হঠাৎ করেই আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে। রান্নাবান্না, কৃষিকাজ, শিশুদের পড়াশোনা—সব কিছুতেই ভোগান্তি।'

একই গ্রামের মজিবার রহমান শেখ বলেন, 'গত তিন বছর ধরে এই পানি আমাদের স্বাভাবিক জীবন ধ্বংস করে দিয়েছে। সাংবাদিক, এনজিওরা আসেন, কথা বলেন, কিন্তু সমাধান কিছুই হয় না। কৃষিকাজ বন্ধ, কাজ নেই, ঘর থেকেও বের হতে পারি না।'

স্থানীয় নারী ময়না বেগম বলেন, 'আমাদের বাড়িতে কোমর সমান পানি। কেউ মারা গেলে কবরস্থানে নেওয়াও সম্ভব হবে না। বিশুদ্ধ পানির অভাবে অনেকেই চুলকানি ও অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।'

তালা উপজেলা পানিকমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান জানান, 'গত বছর পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা হলেও তা বাস্তবায়ন হয়নি। কেশবপুরের নরনিয়া খাল দিয়ে পানি না ছাড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।'

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম আজাদ বলেন, 'উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন। পানির গতি বাড়াতে বিভিন্ন খালের মুখে থাকা নেটপাটা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। তবে কেশবপুরের উজান পানি না সরালে আশপাশের আরও ১০টি গ্রাম স্থায়ী জলাবদ্ধতায় পড়বে।'

তিনি আরও বলেন, 'নোয়াপাড়া খাল দিয়ে কিছুটা পানি সরানো গেলেও নরনিয়া খাল ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বড় বাধা সৃষ্টি হয়েছে। কেশবপুর ও মনিরামপুরের পানি ভদ্রায় না পড়ে আমাদের এলাকায় পড়ে জলাবদ্ধতার কারণ হচ্ছে। ভদ্রা নদী খনন করলেই স্থায়ী সমাধান সম্ভব।'

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার উল্লেখ করেন, 'উপজেলার অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। ইতোমধ্যে কয়েকটি খালের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে। আমি নিজেও একাধিকবার এলাকা পরিদর্শন করেছি। আজ বিকেলেও শিরাশুনি এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। দ্রুত পানি অপসারণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।'

জলাবদ্ধতার এই পরিস্থিতি শুধু শিরাশুনি নয়, বরং পুরো তেঁতুলিয়া ইউনিয়নের জন্যই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশুদ্ধ পানির অভাব এবং পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এছাড়া, এই পরিস্থিতির কারণে স্থানীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। কৃষিকাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক পরিবার আয়ের অভাবে দিশেহারা।

বিশেষজ্ঞদের মতে, এই জলাবদ্ধতার প্রধান কারণ হল প্রাকৃতিক পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা। নরনিয়া খাল এবং ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে এই সমস্যার সমাধান করা জরুরি। খাল এবং নদী খনন করে পানি নিষ্কাশনের পথ সুগম করা গেলে এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।

তবে, এই সমস্যার সমাধান কেবলমাত্র প্রাকৃতিক প্রতিবন্ধকতা দূর করার মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে সঠিক তথ্য ও সহায়তা প্রদান করে এই জলাবদ্ধতার প্রভাব কমানো সম্ভব।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views