পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটুক্তি, বাকৃবির অধ্যাপককে ‘ভারসাম্যহীন ও রুচিহীন’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিবৃতি

****
שיתוף ב-Eidok
পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটুক্তি, বাকৃবির অধ্যাপককে ‘ভারসাম্যহীন ও রুচিহীন’ আখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিবৃতি
צילום: ארכיון

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল সায়েন্স বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের অশালীন ফেসবুক পোস্টের জেরে তাকে রুচিহীন, নৈতিকতাহীন ও ভারসাম্যহীন আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

‎

‎গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে নিয়ে দেওয়া একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাসের প্রতিবাদে এই বিবৃতি দেওয়া হয়।

‎

‎জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ওই দিন উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, “কম্বাইন্ড ডিগ্রি হওয়া এখন সময়ের দাবি, তোমাদের দাবি যৌক্তিক।”

‎

‎পবিপ্রবি সাংবাদিক সমিতির ফেসবুক পেজে এ বক্তব্য একটি ফটোকার্ডের মাধ্যমে প্রকাশিত হলে অধ্যাপক আজাদ সেটি শেয়ার করে পবিপ্রবি উপাচার্যকে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্য করেন। পরে তীব্র সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে ফেলতে বাধ্য হন।

‎

‎এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিবৃতিতে বলেন, “অধ্যাপক আবুল কালাম আজাদ একজন শিক্ষক হয়ে এ ধরনের ভাষা ব্যবহার করে শিক্ষকতা ও নৈতিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার স্বার্থান্বেষী ও অশালীন মন্তব্য তাঁকে সবার কাছে হাস্যকর অবস্থানে নিয়ে গেছে। মানুষ গড়ার কারিগর একজন শিক্ষকের ভাষার এই শোচনীয় অবস্থা কাম্য নয়।”

‎

‎অধ্যাপক আজাদকে ভারসাম্যহীন আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, “আমরা চাই শিক্ষক সমাজ হোক চিন্তার উচ্চতর জায়গা থেকে পরিচালিত—যেখানে যুক্তি, শালীনতা ও সম্মান বজায় থাকবে। কিন্তু অধ্যাপক আজাদের এই মন্তব্য তাঁর ব্যক্তিগত রুচির দুর্ভিক্ষের প্রমাণ দেয়। একজন শিক্ষকের মুখের ভাষা যদি তাকে ভারসাম্যহীনদের কাতারে ফেলায়, তাহলে ছাত্ররা তাঁর কাছ থেকে কী শিখবে?”

‎

‎পবিপ্রবির অ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থী আবদুল্লাহ হিল কাফি বলেন, “একজন শিক্ষক হয়ে অধ্যাপক আবুল কালাম কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা আমাদের বোধগম্য নয়। তার শব্দচয়ন ছিল অত্যন্ত কুরুচিপূর্ণ ও অযাচিত। তাঁকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।”

‎

‎এ বিষয়ে অধ্যাপক আবুল কালাম আজাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “একজন উপাচার্যকে নিয়ে এ ধরনের পোস্ট দেওয়া আমার ভুল হয়েছে। আমি আমার ভুল বুঝতে পেরে কিছুক্ষণ পর পোস্টটি ডিলিট করে ফেলি। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি।”

‎

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব אַחֵר জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 8 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব אַחֵר জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 9 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব אַחֵר জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 27 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প אַחֵר ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 85 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন אַחֵר বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 130 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা אַחֵר নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ אַחֵר নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views