বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল | আই নিউজ বিডি

বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল

এমরান আহমদ, <br>মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।....
Eidok-এ শেয়ার
বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল
ছবি: সংগৃহীত

শুক্রবার (১ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ এলাকা দক্ষিণভাগসহ পুরো বড়লেখা জুড়ে।

বাদ আছর দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়ির সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ গার্ড অব অনার প্রদান করে।

এ সময় এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাত ৯টায় জানাজা শেষে তাকে দক্ষিণভাগ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি अन्य ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 57 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি अन्य এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 73 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব अन्य ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 77 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় अन्य ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 65 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় अन्य লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ अन्य হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 72 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন अन्य হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 48 Views