বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল | আই নিউজ বিডি

বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল

এমরান আহমদ, <br>মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।....
Eidok-এ শেয়ার
বড়লেখার বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল
ছবি: সংগৃহীত

শুক্রবার (১ আগস্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ এলাকা দক্ষিণভাগসহ পুরো বড়লেখা জুড়ে।

বাদ আছর দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়ির সামনে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীর উপস্থিতিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ গার্ড অব অনার প্রদান করে।

এ সময় এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাত ৯টায় জানাজা শেষে তাকে দক্ষিণভাগ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা বাংলাদেশ গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 34 ভিউ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ বাংলাদেশ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 54 ভিউ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা বাংলাদেশ ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 ভিউ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা বাংলাদেশ বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 72 ভিউ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ বাংলাদেশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 ভিউ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বাংলাদেশ ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 ভিউ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরে ১ কোটি ১৩ লাখ টাকার চোরাচালান জব্দ: সক্রিয় সিন্ডিকেটের নতুন কৌশল 104 ভিউ