স্পেনের প্রতিবেশী পর্তুগাল এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। ২০২৪ সালে মে মাসে স্পেনের বামপন্থী সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং অন্যান্য ইইউ সদস্য দেশগুলো কে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। তবে পর্তুগাল আরো সতর্ক অবস্থান নিয়েছে তারা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য দেশের সঙ্গে আলোচনা করে একটি অভিন্ন স্থানে পৌঁছাতে চাই।
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মানও ঘোষণা দেয় তার দেশ ও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী এ দেশটি যদি সিদ্ধান্ত কার্যকর করে তবে তা হবে পশ্চিমা বিশ্বের মধ্যে প্রথম বড় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনি কে স্বীকৃতি দেওয়া।
ফ্রান্সের এই ঘোষণাটি আসে এমন এক সময় যখন গাজায় ইসরাইলের হামলা দুর্ভিক্ষ ও ধ্বংস যজ্ঞ ঘিরে বিশ্বজুড়ে প্রতিবাদ তীব্রতার হচ্ছে। ব্রিটেন ও কানাডায় ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে।
লুইস মন্টেনেগ্রো এক বিবৃতিতে বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতি এবং সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল গুলোর সঙ্গে আলোচনা করবে যেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি বিবেচনায় নেওয়া যায়। এই প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন পর্যন্ত গড়াতে পারে।
জাতিসংঘের ১৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ১৪৪ টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, এসবের বেশিরভাগই বৈশ্বিক দক্ষিন অঞ্চলের দেশ যার মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ভারত। তবে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি সদস্য দেশের মধ্যে মাত্র অল্প কয়েকটি দেশ মূলত পূর্ব ইউরোপের সাবেক কমিউনিস্ট রাষ্ট্র গুলোর পাশাপাশি সুইডেন ও সাইপ্রাস ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
"Eye News BD" app
Mga komento 0