রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

হিন্দু সম্প্রদায়ের লোকজনের বিক্ষোভের ছবি
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ক্ষমতার দাপট দেখিয়ে এক প্রবাসীর সুবিধার্থে ঠাকুরগাঁওয়ে মন্দিরের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে। 

গত (৩০ জুলাই) দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা ইউনিয়নে অবস্থিত বলিদ্বারা দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। 
 
আর এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রানীশংকৈল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।  

এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুহুমুহু স্লোগান তুলে বলেন মন্দিরের জায়গা দখল কেনো, প্রশাসন জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেনো, জবাব চাই জবাব চাই। 

কর্মসুচির চলাকালে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভকারীরা বলেন, ইউএনও সাহেব এই সাহস পেল কথায় ,মন্দিরের জমি দখল করে একক ব্যাক্তির জন্য রাস্তা নির্মানের নির্দেশ দেন। তিনি রক্ষক হয়ে ভক্ষকের মত কাজ করেছেন। মন্দিরের জায়গায় কোনভাবেই রাস্তা হতে দিবো না। 

তারা অভিযোগ করে বলেন, ইউএনও’র নিজে দাড়িয়ে থেকে মন্দিরের ঘেরা বেড়া ও মন্দিরের সামনে রোপনকৃত কলাগাছ কর্তনের নির্দেশ দেন প্রবাসীর জমি দেখভাল করেন শফিকুলকে। যা তিনি করতে পারেন না। কতটুকু জমি মন্দিরের তা না দেখেই অন্যায়ভাবে অজ্ঞাত কারনে অন্যজন্তে সুবিধা দিতেই তিনি এই কাজটি করেছেন বলে অভিযোগ করে বিক্ষুদ্ধরা। 

এ বিষয়ে বলিদ্বারা দূর্গা মন্দির কমিটির সভাপতি সেবু লাল জানান, দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরে পুজা আরচনা হয়ে আসছে। ইউএনও সাহেব মন্দির কমিটিকে না জানিয়ে ক্ষমতার দাপটে এই কাজটি করেছেন। মন্দিরের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে দিতে চেয়েছিলেন তিনি। প্রতিবাদের কারনে পারেন নি। মন্দির কমিটি কখনই জায়গা ছেড়ে দিবে না। 

আর এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, পাশেই বাজারের জমি আরেক পাশে মন্দিরের। এই দুই স্থাপনার মাঝখানে জায়গা নিয়ে জটিলতা হয়েছি। পরে বিষয়টি সমাধান হয়েছে। এর বাইরে কোন কথা বলতে রাজি হয়নি তিনি। 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার জেলার খবর ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 60 ভিউ সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জেলার খবর সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 31 ভিউ শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা জেলার খবর শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 44 ভিউ মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ