জামালপুর

জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান

ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন কনস্টেবল মো: আব্দুস সোবহান। বুধবার (৩০ জুলাই) দীর্ঘ প্রায় ৩২ বছরের কর্মজীবন শেষ করে অবসরে যান তিনি।..
Auf Eidok teilen
জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান
Foto: Archiv

দুপুরের  অন্যরকম এক আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন, জামালপুর জেলার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও তদন্ত অফিসার স্নেহাশীষ রায়সহ থানা পুলিশের কর্মকর্তা-সদস্যরা।মেলান্দহ থানায় হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে কর্মস্থল থেকে কনস্টেবল আব্দুস সোবাহান বিদায় নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

 সঞ্চালনায় ছিলেন, থানার সেকেন্ড অফিসার এসআই আজিজ।

 বক্তব্য রাখেন- থানার তদন্ত অফিসার স্নেহাশীষ রায়, এস আই মোস্তাফিজুর, এসআই আঞ্জুমান আরা, এ এসআই রুবেল, কনেস্টবল হাফিজ,অনুষ্ঠানে এছাড়াও থানার অন্যান্য পুলিশ সদস্য ও আব্দুস সোবহানের ছেলে উপস্থিত ছিলেন।

বিদায়ী কনস্টেবল আব্দুস সোবহানের হাতে সম্মাননা স্মারক,ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের সদস্যরা।

কনস্টেবল আব্দুস সোবহান বাড়ি শেরপুর শহর ডোবার চর গ্রামে। তার বাবার নাম মৃত সিরাজ আলী। কনেস্টবল আব্দুস সোবহানের এক ছেলে এক মেয়ে।

আব্দুস সোবহান বলেন, আমি ১৯৯৪ সালের ১০ জানুয়ারী বাংলাদেশ পুলিশে যোগদান করি। প্রায় ৩২ বছর চাকরি জীবনে আল্লাহকে ভয় করে দেশের সেবায় নিয়োজিত ছিলাম। আমার চলাফেরায় বা কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,কনস্টেবল মো: আব্দুস সোবহান কাজের প্রতি এতটাই যত্নবান ছিলেন যে, তাকে কখনো সময়ক্ষেপণ করতে দেখিনি। সহকর্মী ও সেবাপ্রার্থী জনগণের প্রতি তার যে দায়িত্ববোধ তা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। যখন যে কাজ দিয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কখনো তাকে দায়িত্ব অবহেলা করতে দেখিনি। রাতের পর রাত নির্ঘুম থেকে জনগণের সেবায় কাজ করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী Bezirksnachrichten ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী 7 Views আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান Bezirksnachrichten আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান 8 Views অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা Bezirksnachrichten অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা 32 Views খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা Bezirksnachrichten খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা 31 Views ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ Bezirksnachrichten ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ 15 Views রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা Bezirksnachrichten রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা 18 Views আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার Bezirksnachrichten আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার 46 Views