৩৩ কেভি সাব স্টেশনে ভয়াবহ আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ পুরো হবিগঞ্জ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

৩৩ কেভি সাব স্টেশনে ভয়াবহ আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ পুরো হবিগঞ্জ

****
مشاركة على Eidok
৩৩ কেভি সাব স্টেশনে ভয়াবহ আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ পুরো হবিগঞ্জ
الصورة: مجمّعة

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি সাবস্টেশনে ভয়াবহ আগুনের ঘটনায় পুরো জেলা ও আশপাশের একাধিক উপজেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।'
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে উপকেন্দ্র এলাকা থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।'
ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে দুটি ইউনিটের ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সহায়তা করে।'
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাবস্টেশনের একটি সিটি বাল্ব বিস্ফোরণের পর থেকেই আগুনের সূত্রপাত হয়।'
পিডিবির প্রধান প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। দুটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করেছে। মাধবপুর সেনাবাহিনীর টিম সতর্ক অবস্থানে রয়েছে। আগুন পুরোপুরি নিভে গেলেও সাবস্টেশনের মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’
এই অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদর, মাধবপুর, চুনারুঘাট, নবীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।'

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন أخبار المنطقة মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 22 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন أخبار المنطقة গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 30 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ أخبار المنطقة কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 32 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের أخبار المنطقة কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 62 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার أخبار المنطقة সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 115 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত أخبار المنطقة পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 70 Views ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? أخبار المنطقة ফরিদগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়: জমি সংকটের দোহাই নাকি প্রশাসনিক অদক্ষতা? 64 Views