রানীশংকৈল সমাজসেবার অধীনে অসহায় মানুষের মাঝে ৯ লাখ টাকা বিতরণ। | আই নিউজ বিডি

রানীশংকৈল সমাজসেবার অধীনে অসহায় মানুষের মাঝে ৯ লাখ টাকা বিতরণ।

রানীশংকৈল সমাজসেবার অধীনে অসহায় মানুষের মাঝে ৯ লাখ টাকা বিতরণ।

রানীশংকৈল প্রতিনিধি,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেব..
Eidok-এ শেয়ার
রানীশংকৈল সমাজসেবার অধীনে অসহায় মানুষের মাঝে ৯ লাখ টাকা বিতরণ।
ছবি: সংগৃহীত

রানীশংকৈল সমাজসেবার অধীনে অসহায় মানুষের মাঝে ৯ লাখ টাকা বিতরণ। 

 

রানীশংকৈল প্রতিনিধি,

হাসিনুজ্জামান মিন্টু,, 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে ছয়টি জটিল ও কঠিন রোগে আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করেছে উপজেলা সমাজসেবা অফিস।

 

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী ও আশরাফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী ও সদস্য নাজমুল হোসেন। এছাড়াও সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং উপকার ভোগী রোগীর স্বজনেরা উপস্থিত ছিলেন।

 

এসময় সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, প্যারালাইসিস ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ এসব রোগে আক্রান্ত ব্যক্তিরা যেন কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়। সরাসরি সমাজসেবা অফিসে এসে আবেদন করতে পারবে। সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আবেদন করতে কোনো অর্থের প্রয়োজন নেই, শুধুমাত্র চিকিৎসকের বৈধ কাগজপত্র জমা দিলেই যথাযথ প্রক্রিয়ায় সহায়তা দেওয়া হবে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views