মঙ্গলবার (২৯ জুলাই) সংবাদ মাধ্যম আল জাজীরা এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বেইজিং এর নিয়ুন জেলার ২৮ জন এবং ইয়ানচিং জেলায় আরো দুজনের মৃত্যু হয়েছে
এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা গুলো থেকে আশি হাজারের বেশি বাসিন্দা কে সরিয়ে নেওয়া হয়েছে। বহুসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৩৬ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে ,নির্মাণ কাজও সব ধরনের আউট ডোর পর্যটন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার তাৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছে, যাতে প্রাণহানি কমানো যায়।
এদিকে গত সপ্তাহ থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত সোমবার আরো তীব্র হয়। বেইজিং এর উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১৯৫৯ সালে নির্মিত বেইজিং এর নিয়ম জেলার একটি জলাধারের পানি ধারণ ক্ষমতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর সেখান থেকে পানি ছাড়া হয়েছে। এর ফলে নিচু এলাকায় নদী গুলোর পানি বাড়ছে এবং আরো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
ফয়সাল হোসেন
আই বার্তা নিউজ
تطبيق «Eye News BD»
تعليقات 0