তোয়াহার উদ্দিনের ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তে প্রমানিত হওয়ায় বিদ্যালয়… | আই নিউজ বিডি

তোয়াহার উদ্দিনের ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তে প্রমানিত হওয়ায় বিদ্যালয় থেকে বহিষ্কার!

সদর উপজেলা প্রতিনিধি, কক্সবাজার
Eidok-এ শেয়ার
তোয়াহার উদ্দিনের ভুয়া সনদে শিক্ষকতা, তদন্তে প্রমানিত হওয়ায় বিদ্যালয় থেকে বহিষ্কার!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপজেলার জে.এম.ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদ (NTRCA) ভুয়া প্রমাণিত হয়েছে। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত তদন্ত বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আজ ২৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তদন্তকালে অভিযোগকারী, অভিযুক্ত শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তদন্তে তোয়াহার উদ্দিনের শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করে দেখা যায়, তা বাংলাদেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) কর্তৃক ইস্যুকৃত নয় বরং একটি জাল দলিল। এই ভুয়া সনদের ভিত্তিতে সরকারি চাকরিতে যোগদান করা প্রতারণা ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে তার পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করে এবং সেই সিদ্ধান্ত তদন্ত দলের কাছে উপস্থাপন করে।

তদন্তে আরও জানা যায়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদের বিরুদ্ধেও আর্থিক অনিয়ম ও তহবিল আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত আর্থিক অডিটের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুল ইসলাম বলেন, “তোয়াহার উদ্দিনের ভুয়া নিবন্ধন সনদের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করেছি। তদন্তে সনদ জাল প্রমাণিত হওয়ায় আমরা তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার গুণগত মান ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইচার লিটন বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে সততা ও স্বচ্ছতা রক্ষার দায়িত্ব সকলের। তোয়াহার উদ্দিনের বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে তদন্তে সহায়তা করেছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য নিয়োগ প্রক্রিয়ায় আরও কঠোরতা আরোপ করা হবে।”

এ ঘটনায় জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ آخر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 36 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল آخر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 90 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় آخر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 110 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন آخر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 80 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন آخر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 111 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন آخر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 118 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন آخر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 101 Views