যশোরে তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, যুবক আটক। | আই নিউজ বিডি

যশোর

যশোরে তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, যুবক আটক

****
Partilhar no Eidok
যশোরে তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, যুবক আটক
Foto: arquivo

যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ৩০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

আটককৃত যুবকের নাম আরেফিন মাহাফুজ (২৫)। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিদাপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। তরুণী যশোর সদর উপজেলার বাসিন্দা।

প্রেমের সম্পর্ক, তারপর প্রতারণা

মামলার এজাহারে ভুক্তভোগী তরুণীর মা জানান, তার স্বামী প্রবাসে থাকেন। মেয়েকে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় তার ভাইয়ের বাসায় পাঠান। সেখানেই পরিচয় ঘটে মাহাফুজের সঙ্গে, যিনি তার ভাইয়ের অফিসে কর্মরত ছিলেন।

মাহাফুজ একপর্যায়ে তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। প্রথমে তা প্রত্যাখ্যান করলেও আত্মহত্যার হুমকিতে বাধ্য হয়ে তরুণী সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সুযোগে মাহাফুজ একাধিকবার তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।

চাঁদা দাবি ও হুমকি

মাহাফুজ পরবর্তীতে তরুণীর নামে সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখায় একটি একাউন্ট খোলেন এবং একটি চেক বই নিজের কাছে রেখে দেন। পরে ওই তরুণীর পরিবারকে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে চাঁদা না পেয়ে মাহাফুজ ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ওই ভিডিও ও ছবি তরুণীর প্রবাসী বাবা, আত্মীয়স্বজন এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। গত ২০ জুলাই বিষয়টি জানাজানি হয় যখন তরুণী যশোরে নিজ বাড়িতে অবস্থানকালে এক বান্ধবীর মাধ্যমে এসব ছবি ভাইরালের খবর পান।

ডিজঅনার মামলা ও পুলিশের পদক্ষেপ

মামলায় আরও অভিযোগ করা হয়, মাহাফুজ তরুণীর নামে চেক তৈরি করে তা বিভিন্ন ব্যাংকে উপস্থাপন করে ডিজঅনার করিয়ে পরে তা দিয়ে হয়রানিমূলক মামলা করার পরিকল্পনা করছিলেন।

এ বিষয়ে ডিবি যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই দেবব্রত ঘোষ বলেন, “মাহাফুজকে নিজ গ্রাম থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ওই তরুণীর নামে খোলা সোনালী ব্যাংকের একটি চেক বই জব্দ করা হয়েছে। এছাড়া তার ঢাকার বাসা থেকে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাফুজ স্বীকার করেছেন, তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং পরে ডিভোর্স হলে ক্ষোভ থেকে এসব ছবি আত্মীয়দের কাছে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অন্যান্য তথ্য ও আলামত সংগ্রহে তদন্ত চলমান রয়েছে। মাহাফুজের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ Notícias do distrito কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল প্রকাশ 2 Views মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ Notícias do distrito মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক ইকবালের পিতার মৃত্যুতে ড. হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ 32 Views সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ Notícias do distrito সাতক্ষীরায় সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সমাজের আট দফা সুপারিশ 55 Views সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 43 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 73 Views