সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান | আই নিউজ বিডি

সুনামগঞ্জ

সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান

সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান
Eidok-এ শেয়ার
সুনামগঞ্জ-১ আসনে তৃণমূলে আস্থার প্রতীক মাহবুবুর রহমান
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে বিএনপি পুনর্গঠনের কাজ জোরেশোরে চলছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে গ্রাম থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গঠিত হচ্ছে নতুন কমিটি। এর ফলে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য।

এই সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। তিনি একজন তরুণ ও জনপ্রিয় নেতা হিসেবে এলাকায় পরিচিত, পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মাহবুবুর রহমান নিয়মিতভাবে সভা-সমাবেশ, মতবিনিময় সভা ও সাংগঠনিক সফরে অংশ নিচ্ছেন। তৃণমূল পর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে আশাবাদ ও আত্মবিশ্বাস।

ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক বলেন, “মাহবুবুর রহমান বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক। তাঁর মতো একজন তরুণ, স্মার্ট ও নিবেদিত মানুষকে আমরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চাই।”

মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল হক তালুকদার বলেন, “মাহবুবুর রহমান তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। হাওর অঞ্চলের উন্নয়নে তাঁর মতো জনদরদী নেতার প্রয়োজন রয়েছে।”

জামালগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক বলেন, “মাহবুবুর রহমান একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর পরিবার এ দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন এবং একজন যোগ্য, ক্লিন ইমেজধারী নেতা হিসেবে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 43 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 30 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 51 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 79 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর السياسة গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 58 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় السياسة জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 87 Views