ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই | আই নিউজ বিডি

ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই

মোঃমামুন হোসেন
আশুলিয়া প্রতিনিধিঃ
Eidok-এ শেয়ার
ধামরাইয়ে দিনে-দুপুরে ৮ লাখ টাকা ছিনতাই
ছবি: সংগৃহীত

ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় দিনে-দুপুরে মো. কামাল হোসেন নামের এক শ্রমিক সরদারের কাছ থেকে ৮ লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর এলাকার বাসিন্দা। তিনি ধামরাইয়ের একটি ইটভাটার লেবার (শ্রমিক) সরদার বলে জানা গেছে।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, ‘আমি ধামরাইয়ের কালামপুরের ডাচ্ বাংলা ব্যাংকের শাখা থেকে ৮ লাখ টাকা উত্তোলন করি। পরে সেখান থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেই। ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছলে একটি প্রাইভেটকারযোগে ছিনতাইকারীরা আমার গতিরোধ করে এবং প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে অস্ত্রের মুখে জোরপূর্বক আমার ৮ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

তিনি বলেন, ৫০০ টাকা নোটের ৬ টি বান্ডেলে ছিল তিন লাখ, ১০০০ টাকার নোটের তিন বান্ডেলে ছিল তিন লাখ, ১০০ টাকা ও ২০০ টাকা নোটের বান্ডেলে ছিল ২ লাখ। আমি থানায় খবর দিয়েছি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার সুলতান বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিতে এসেছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ جرم চাঁদপুরে শিশু ধর্ষণ: লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে উত্তাল মতলব দক্ষিণ 41 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 89 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার جرم মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 87 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جرم দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 92 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جرم চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 50 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 117 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 72 Views