রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, সার, কীটনাশক দোকান… | আই নিউজ বিডি

রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, সার, কীটনাশক দোকান ব্যবসায়ীদের জরিমানা।

রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, সার, কীটনাশক দোকান ব্যবসায়ীদের জরিমানা।


রাণীশংকৈল প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনটি সার ও কীটনাশক..
Eidok-এ শেয়ার
রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, সার, কীটনাশক দোকান ব্যবসায়ীদের জরিমানা।
ছবি: সংগৃহীত

রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতের অভিযানে, সার, কীটনাশক দোকান ব্যবসায়ীদের জরিমানা। 

 

 

  রাণীশংকৈল প্রতিনিধি:

হাসিনুজ্জামান মিন্টু,, 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তিনটি সার ও কীটনাশক বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। জানা গেছে, অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল পৌর শহরের পলাশ মার্কেটের মেসার্স সিহাব ট্রেডার্সের মালিক জামাল উদ্দিনকে ৫ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেকমরদ বাজারের মেসার্স আখি ট্রেডার্সের মালিক আইনুল হককে ২ হাজার টাকা এছাড়াও রাতোর ইউনিয়নের প্রয়াগপুর বাজারের লাকি ট্রেডার্সের মালিক শেখ ফরিদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুর রহমান জানান, বর্তমানে কৃষকদের মাঝে সারের চাহিদা থাকায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সারসংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে সার বিক্রি করছেন ‌। কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান,সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের সার ও কীটনাশক ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার তদারকি চলছে। চলতি জুলাই মাসে এ পর্যন্ত উপজেলায় মোট সাতটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজন ব্যবসায়ীকে ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 69 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 104 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 113 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 84 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 122 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন دیگر সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 109 Views