যশোরের খোলাডাঙ্গা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ডিবি'র হাতে এক যুবক গ্রেফতার!.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরের খোলাডাঙ্গা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ডিবি'র হাতে এক যুবক গ্রেফতার!..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের খোলাডাঙ্গা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ডিবি'র হাতে এক যুবক গ্রেফতার!..
যশোরের খোলাডাঙ্গা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার, ডিবি'র হাতে এক যুবক গ্রেফতার!..
ছবি: সংগৃহীত
****

রাসেল মাহমুদ।। জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২৮ জুলাই ২০২৫ ইং, সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী থানাধীন খোলাডাঙ্গা এলাকার গাজীর বাজারে অভিযান চালিয়ে মোঃ মিঠু (৩০) নামে এক ব্যক্তিকে ফেন্সিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই, এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই বাদী হয়ে ধৃত আসামীসহ আরও একজন পলাতক আসামীর বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator