গোপালগঞ্জ কারাগারে চুরি, কারারক্ষীর বাসা থেকে সরঞ্জাম উদ্ধার | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জ কারাগারে চুরি,  কারারক্ষীর বাসা থেকে  সরঞ্জাম উদ্ধার

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী (২৮) নামে এক  কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে।..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জ কারাগারে চুরি,  কারারক্ষীর বাসা থেকে  সরঞ্জাম উদ্ধার
ছবি: সংগৃহীত

গতকাল শনিবার রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এই চুরির মামলা করেন।

মামলায় কারারক্ষী মো. আরিফ চৌধুরীকে (২৮) আসামি করা হয় ।

শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তাঁরা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। পরে শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, গতকাল রাতে কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অপরাধ মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 96 ভিউ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন অপরাধ কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 ভিউ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ অপরাধ আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 69 ভিউ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ অপরাধ সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 99 ভিউ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু অপরাধ থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 ভিউ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ অপরাধ সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 ভিউ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি অপরাধ কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 108 ভিউ